নিজস্ব সংবাদদাতা, মানবাজার: ১৬ এপ্রিল, ২০২১
এবার করোনা আক্রান্ত হলেন পুরুলিয়া জেলা সভাধিপতি সুজয় বন্দোপাধ্যায়, ইতিমধ্যেই করোনা পরিস্থিতি নিয়ে একাধিক সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছেন জেলা প্রশাসন তারই মধ্যে করোণা আক্রান্ত হলেন সভাধিপতি। এদিন তার সঙ্গে যোগাযোগ করে জানা যায় তিনি পুঞ্চা ব্লকের লাখরার নিজের বাড়িতে স্বাস্থ্য দপ্তরে নির্দেশিকা মেনে হোম কোয়ারান্টাইনে আছেন।এবং সেইসাথে তিনি জেলাবাসীকে মাক্স পরতে এবং সামজিক দূরত্ব মেনে চলতে অনুরোধ জানান।

