নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া: ১৮ আগষ্ট ২০২১
বুধবার সকালে পথ দুর্ঘটনায় মৃত তিনটি গরু রাস্তা থেকে উদ্ধার করে সৎকার করল পুরুলিয়া পৌর প্রশাসন। পৌর প্রশাসক মন্ডলীর এক সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া-টাটা সড়কের উপর শহরের দুলমি এলাকায় মঙ্গলবার রাতে পথ দুর্ঘটনায় মারা যায় তিনটি গরু। বুধবার সকালে স্থানীয়দের মাধ্যমে তিনটি মৃত গরুর দেহ রাস্তার উপর পড়ে থাকার খবর পৌঁছয় পৌর প্রশাসনের কাছে। পুরুলিয়া পৌরসভার নব নির্বাচিত চেয়ারম্যান অব বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর নবেন্দু মাহালি বুধবার সকালে একটি হোয়াটস অ্যাপ ম্যাসেজের মাধ্যমে জানান পৌর প্রশাসনের পক্ষ থেকে পে-লোডার, ক্যারিয়ার লরি ও পৌর কর্মীদের সঙ্গে নিয়ে এদিন সকালেই দুর্ঘটনা স্থল থেকে মৃত তিনটি গরুর দেহগুলি উদ্ধার করে যথাযথ ভাবে সৎকারের ব্যাবস্থা করা হয়েছে।





