নিজস্ব সংবাদদাতা , বাঘমুন্ডি
২২ আগস্ট , ২০২০

বাঘমুন্ডি থানার পগরডি গ্রামের বারুডি টোলাতে বাজ পড়ে মৃত্যু হল চারটি গবাদি পশুর। স্থানীয় সূত্রে জানাগিয়েছে, শনিবার বিকালে বারুডি টোলার বাসিন্দা চৈতন্য মাহাত গ্রামের অদূরে গরু চরাচ্ছিলেন। তিনি দূরে দাঁড়িয়ে থাকলেও গরুগুলি মাঠেই ছিল। সেসময় বাজ পড়ে ঘটনাস্থলেই চারটি গবাদি পশুর মৃত্যু হয়। চৈতন্যবাবু বলেন, আমার নিজেরই চারটি গরু মারা গেল। বড়সড় ক্ষতিতে পড়লাম।

শেয়ার করুন

You cannot copy content of this page