নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
৩০ সেপ্টেম্বর , ২০২০

পাড়া ব্লকের বিডিওকে একগুচ্ছ দাবিসনদ পেশ করে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র পাড়া ব্লক কমিটি। মূলত নয়া কৃষি বিল অবিলম্বে বাতিল করা, আগামী ৬ মাস গরীব ও অভাবী পরিবার পিছু ১০ কেজি করে বিনামূল্যে খাদ্যশস্য প্রদান করা, রেগার অন্তর্গত কমপক্ষে ২০০ দিনের কাজ নিশ্চিত করা ও পারিশ্রমিক বৃদ্ধি করা, কর্মসংস্থান ও পরিষেবা নিয়ন্ত্রণ আইন ১৯৭৯-এর প্রেক্ষিতে আন্তঃরাজ্য পরিযায়ী শ্রমিক আইন প্রত্যাহার, জনস্বাস্থ্য খাতে কেন্দ্রীয় ব্যয়ে জিডিপির ৩ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা, সরকার নিয়ন্ত্রিত সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা চালু করা, নিয়ন্ত্রিত মূল্যে খাদ্যশস্যগুলির আন্তঃরাজ্য পরিবহন অবাধ করার ক্ষেত্রে অত্যাবশ্যকীয় পণ্য আইন অপসারণ করে অর্ডিনেন্স বাতিল এবং এসপিএমসি আইন সংশোধন করা সহ একগুচ্ছ দাবি সম্বলিত দাবিসনদ পেশ করা হয়।

ব্লকের সিপিআইএম নেতা তথা দলের সম্পাদক মন্ডলীর সদস্য দীননাথ লোধা এদিন জানান, “এছাড়াও ব্লকে এলাকাভিত্তিক সমস্যার আশু সমাধানের বিষয়েও বিডিও-র কাছে দাবি জানানো হয়েছে”। তিনি আরো বলেন, দলীয় কর্মীরা ছাড়াও ব্লকের সমস্ত অঞ্চলের বহু মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে বুধবার সিপিআইএম-এর মিছিলে পা মিলিয়েছেন। ২০১১ সালের পর এতবড় মিছিল জেলাতে খুব কম হয়েছে বলে প্রবীণ এই বামপন্থী নেতার এদিন দাবি।

শেয়ার করুন

You cannot copy content of this page