নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ১৮ অক্টোবর ২০২০ঃ
বামপন্থী মহিলা সংগঠন অগ্রগামী মহিলা সমিতি-র ৬১ তম প্রতিষ্ঠা দিবস রাজ্য জুড়ে প্রতিবাদ দিবস হিসাবে পালিত হল। এই কর্মসূচির অন্তর্গত খাদ্য, স্বাস্থ্য ও কাজের দাবিতে, ক্রমবর্ধমান নারী নির্যাতনের বিরুদ্ধে, মহিলাদের উপর ক্রমবর্ধমান হিংসা বন্ধ করতে, বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে স্বনির্ভর গোষ্ঠীর ঋন ও সুদ মকুবের দাবিতে এবং রেশনের মাধ্যমে বিনামূল্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রি গরিব মানুষদের সরবরাহের দাবিতে অগ্রগামী মহিলা সমিতির পক্ষ থেকে সোমবার কাঁটাডিতে রাস্তায় নেমে প্রতিবাদ আন্দোলনে সামিল হলেন মহিলা সমিতির পুরুলিয়া জেলার সদস্যারা। এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সুজাতা সিনহা, প্রিয়ংবদা সেনগুপ্ত সহ অন্যান্য মহিলা নেতৃবৃন্দ।
শেয়ার করুন