নিজস্ব সংবাদদাতা, আদ্রা, ২৩ অক্টোবর ২০২১ঃ
বাতিল হয়েছে বেশ কয়েকটি ট্রেন। “অলাভজনক রুটের ট্রেন বন্ধ করার” রেলের এই সিদ্ধান্তের ফলে বাতিলের তালিকায় রয়েছে দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের বেশ কিছু এক্সপ্রেস ও লোকাল ট্রেনও। রেল দপ্তরের ট্রেন বাতিলের এই সিদ্ধান্তের প্রতিবাদে আজ C.P.I(M)-এর কাশীপুর উত্তর এরিয়া কমিটির পক্ষ থেকে আদ্রাতে DRM অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচী পালন ও মিছিল করেন দলের কর্মী-সমর্থকেরা। এদিন কেন্দ্রের রেল দপ্তরের এই সিদ্ধান্তকে “জনবিরোধী” বলে আখ্যা দিয়ে বক্তব্য রাখেন এরিয়া কমিটির সম্পাদক কমরেড মৃণাল রায়।
স্টেশন মাষ্টার কে ডেপুটেশন দিতে যাওয়ার সময় রেল পুলিশের বাধা অতিক্রম করেই জনগণের দাবী নিয়ে মেমোরেন্ডামও এদিন দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।
উপস্থিত ছিলেন পার্টির জেলা নেত্রী কমরেড অঞ্জনা রায় সহ দলের এরিয়া কমিটির সদস্য অশোক পাল, অশ্বিনী মণ্ডল, উত্তম বাউরি, অজিত ব্যানার্জী, শরত মাহাত, দিলীপ গরাই সহ অন্যান্যরা।






