নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া: ৯ সেপ্টেম্বর ২০২১
প্রতিবাদ হবে। প্রয়োজনে প্রতিরোধ হবে। বিজেপির বিরুদ্ধে ত্রিপুরায় দলীয় কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগে এবং “বিজেপির দুষ্কৃতিদের” দ্বারা ত্রিপুরা সিপিআইএম-এর দলীয় কর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনার প্রতিক্রিয়ায় এমনই বক্তব্য সিপিআইএম নেতা সূর্যোকান্ত মিশ্রর।
আজ, বৃহস্পতিবার ত্রিপুরার ঘটনার প্রতিবাদে পুরুলিয়ায় মিছিলের ডাক দেয় সিপিআইএম পুরুলিয়া জেলা কমিটি। সেই মিছিল থেকেই এদিন প্রতিরোধ গড়ে তোলার ডাক দেওয়া হয়েছে। এদিনের প্রতিবাদ মিছিলে দাড়িয়েই বিজেপির বিরুদ্ধে সরব হন সূর্যোকান্ত মিশ্র। তবে ত্রিপুরা নির্বাচনে দল বিজেপির বিরুদ্ধে তৃণমূলের হাত ধরবে কিনা, সেবিষয়টি ত্রিপুরার দলীয় নেতৃত্বের সিদ্ধান্তের ওপরই ছেড়ে দিয়েছেন সূর্য বাবু।
অন্য দিকে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের ইডির তলব বিষয়ে সূর্য বাবুর গলায় এদিন শোনা গেছে শ্লেষ l তাঁরা দাবি এসবই জিইয়ে রাখা হয়েছে l ইদানিং দেশজুড়ে “চূড়ান্ত মেরুকরণের রাজনীতির জাঁতাকলে আপামর মানুষ ভীষণভাবে পিষ্ট হচ্ছেন” বলে পুরুলিয়ার মিছিল থেকে এদিন জোর আওয়াজ তুলেছেন সূর্যকান্ত মিশ্র।


