নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া: ৩১ আগষ্ট ২০২১
আজ, মঙ্গলবার সি পি আই এম পুরুলিয়া শহর উত্তর এরিয়া কমিটির উদ্যোগে শহরের এরিয়া কমিটির কার্যালয়ে পালিত হল শহীদ দিবস। এরিয়া কমিটি সূত্রে জানা গিয়েছে, ১৯৫৯ সালের খাদ্য আন্দোলনের শহীদদের স্মরণ করার পাশাপাশি খাদ্য আন্দোলনের অন্যতম সৈনিক মধুসূদন বাউরীকে এদিন সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন পুরুলিয়া শহর উত্তর এরিয়া কমিটির সম্পাদক নিলয় মুখার্জি, সদস্য ব্যোমকেশ দাস, প্রনব মুখার্জি, জিতেন ওঝা, অমল মিশ্র সহ দলের অন্যান্য এরিয়া ও জেলা নেতৃত্ব।



