নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ১৬ ডিসেম্বর ২০২১ঃ

বৃহস্পতিবার পুরুলিয়া শহরের নিস্তারিনী কলেজে ছাত্রীদের সাইবার ক্রাইমের প্রতারণা সম্পর্কে সচেতন করল পুরুলিয়ার সাইবার ক্রা‌ইম থানা। উপস্থিত ছিলেন, ডিএসপি (ডিইবি) সমীর অধিকারী, সাইবার ক্রা‌ইম থানার আইসি পঙ্কজাক্ষ মল্লিক প্রমুখ। এদিন কলেজের ছাত্রীদের সাইবার ক্রাইমের প্রতারণার বিষয়ে সচেতন করা হয়। ছাত্রীদের প্রচারপত্র বিলি করার পাশাপাশি সচেতনতার ভিডিও দেখানো হয় বলে সাইবার ক্রা‌ইম থানা সূত্রে জানাগিয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page