নিজস্ব সংবাদদাতা, বলরামপুর: ৬ সেপ্টেম্বর ২০২১

গাছ লাগান-গাছ বাঁচান, জল সঞ্চয় করুন, জলাভূমি রক্ষা করুন, প্লাসটিকের ক্যারিব্যাগ ব্যবহার বন্ধ করুন। মূলত পরিবেশ রক্ষার এই বার্তা নিয়েই সাইকেলে করে সারা পশ্চিমবঙ্গ ভ্রমনে বেরিয়েছেন তারক চন্দ্র পাল। বয়স পঞ্চাশ বছর, উত্তর চব্বিশ পরগনার কাচরাপাড়ার বাসিন্দা। গত এক তারিখ বাড়ি থেকে বেরিয়েছেন। ৬ তারিখ, সোমবার পুরুলিয়ার বলরামপুর এসে পৌছন। রাত্রি যাপন করবেন বাগমুন্ডিতে। তিনি জানান, এর আগে ২০১৭-১৮ তে এগারো মাসের জন্য ভারত ভ্রমনে বেরিয়েছিলেন। তারপর ঝাড়খন্ড ভ্রমন। ২০২১-এর জানুয়ারিতে আসাম গিয়েছিলেন। আসাম সরকার আমন্ত্রণ জানিয়েছিলেন। তিনি বলেন, মা বাবার উদ্যেশ্যে গাছ লাগান, প্রিয়জনদের উদ্যেশ্যে গাছ লাগান,কারণ প্রিয়জন না থাকলেও গাছটি থাকবে। সেই গাছের ছায়ায় বসলে মনে হবে আপনার প্রিয়জন আপনার পাশেই আছে। তারক বাবু জানালেন,২০২২-এর জানুয়ারিতে দ্বিতীয় বারের জন্য ভারত ভ্রমনে
বেরোবেন তিনি।

পত্রিকার পক্ষ থেকে রইল শুভেচ্ছা।

শেয়ার করুন

You cannot copy content of this page