নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া :
৪ মার্চ, ২০২১
এবার পুরুলিয়া জেলার বিভিন্ন জায়গা সহ পুঞ্চা বাজার এলাকায় দেখা গেল দাদার অনুগামী পোস্টার। যে পোস্টারে বড় বড় হরফে লেখা রয়েছে “হরে কৃষ্ণ হরে হরে দাদা সবার ঘরে ঘরে”। এছাড়াও লেখা রয়েছে বাংলার ছেলেকে বাঙালিরা বাংলার সিংহাসনে দেখতে চাই এবং জঙ্গলমহলে ৬১ টি আসনে দাদার অনুমোদিত প্রার্থী চাই।
এই পোস্টার ঘিরে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক জল্পনা। বিরোধী শিবিরের দাবি বিজেপির অন্তর্দ্বন্দ্বের কারণে এই রকম পোস্টার দেখা যাচ্ছে। যদিও এই দাবিকে বিজেপি উড়িয়ে দিয়ে পিকে টিম এবং স্থানীয় তৃণমূল নেতৃত্ব কেই দায়ী করেছেন।
শেয়ার করুন