নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
২৯ আগস্ট , ২০২০

আদিবাসী কুড়মি সমাজের ডাকে জেলাজুড়ে আজ “ডহরে করম” অর্থাৎ রাস্তায় করম পরবটি পালন করা হচ্ছে। জানা গেছে আজ সকাল থেকেই পুরুলিয়া জেলার বিভিন্ন ব্লকে এই পরবের উদযাপন চলেছে। খোদ সদর শহরের প্রাণ কেন্দ্র ট্যাক্সিস্ট্যান্ডেও এদিন করম পরব উদযাপন করেছেন উৎসবে অংশগ্রহকারীরা।
করম পরবে রাজ্যে সাধারণ ছুটির দিন ঘোষণা করার দাবিতে সোমবার সংগঠনের বি টি সরকার রোডের কার্যালয়ে বৈঠকের পরে আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা অজিত প্রসাদ মাহাত সংগঠনের কর্মী সমর্থকদের সঙ্গে জেলাজুড়ে ডহরে করম পালনের ডাক দেন। শনিবার পরবে অংশগ্রহণকীরীরা সকাল থেকেই জেলার সর্বত্র রাস্তায় করম পরবটি উদযাপন করেন। অজিত প্রসাদ মাহাত নিজে কেন্দা থানার কুড়ুকতুপা, বরাবাজারের কুড়াহাঁসা, পুঞ্চার দামোদরপুর সহ আড়ষা ও ঝালদাতে পরবের উদযাপনে উপস্থিত থেকেছেন।
অজিতবাবু পরবে অংশগ্রহণকীরীদের উদ্দেশ্যে বলেছেন , “নিজস্ব সংস্কৃতি ছাড়া কোন জাতিরই উন্নয়ন সম্ভব নয়।” তাঁর বক্তব্যে অজিতবাবু এদিন বর্তমানের আগ্রাসন থেকে সংস্কৃতিকে রক্ষা করার জন্য আহ্বান করেছেন সকলকে।

শেয়ার করুন

You cannot copy content of this page