নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ১৭ সেপ্টেম্বর ২০২১ঃ
আজ মানবাজার -১ নং ব্লকের বিশরী, পায়রাচালী, জিতুজুড়ি, ভালুবাসা সহ একাধিক রাজ্য সড়কের উপর পথ অবরোধ করল আদিবাসী কুড়মি সমাজ। এদিন মূলত তাদের দাবী করম উৎসব উপলক্ষে তাদের এই ছুটি কেস সরকারি সাধারণ ছুটি হিসেবে ঘোষণা করতে হবে, এই দিন তাই তারা ডহরে করম কর্মসূচির ডাক দিয়েছে গোটা জেলা জুড়েই। এই পথ অবরোধের জেরে মূলত বিভিন্ন জায়গায় আটকে পড়ে যানবাহন, তবে এখনো চলছে এই পথ অবরোধ এদিন অবরোধকারীরা জানান সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই অবরোধ চলবে।




