নিজস্ব সংবাদদাতা, মানবাজার: ২৩ জুন, ২০২১
নদীতে ডুবে মৃত্যু হলো বছর ২৮ এর এক ব্যাক্তির। মৃতের পরিবার সূএে জানা যায় যে, মানবাজার থানার অন্তর্গত জিতুজুরি অঞ্চলের, মৌজাডি গ্রামের অনুপ সিং সর্দার (২৮), পিতা ভক্ত সিং সর্দার গত ২১ তারিখে পুঞ্চা থানার অন্তর্গত পাথরকাটা গ্রামে ফুটবল খেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে ছিল তারপর থেকে আর বাড়ি ফেরেনি। কিছু স্থানীয় লোকেরা বলেন, সেই দিন তাকে দেখতে পায় নদী পার হতে, কিন্তুু তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি, বাড়ির লোকও অনেক খোঁজাখুঁজি করে এবং শেষে গতকাল রাত্রে মানবাজার থানায় খবর দেওয়া হয়। আজ সকালে কিছু মানুষ দেহটিকে দেখতে পান এবং খবর দেওয়া হয় মানবাজার থানায়। পুলিশ সূএে জানা যায় আজকে জিতুজুরি গ্রামের কাছে, জে.বি.এফ ইটভাটার পাশে কংসাবতী নদীতে গভীর জলের মধ্যে পাথরে আটকে থাকা অবস্থায় পুলিশ ও সিভিল ডিফেন্স এর সহযোগিতায় দেহটিকে উদ্ধার করা হয়। তারপর তার বাড়ির লোক মৃতদেহটি শনাক্ত করে, পরবর্তীকালে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো হসপিটালে পাঠানো হয়।পুরো ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে মানবাজার থানার পুলিশ।
শেয়ার করুন