নিজস্ব সংবাদদাতা, কেন্দা, ১৬ নভেম্বর ২০২১ঃ

মঙ্গলবার সকালে কেন্দা থানার অন্তর্গত বিজয়ডি গ্রাম সংলগ্ন এলাকার পলাশ গাছের জঙ্গল থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এদিন কেন্দা থানা পুলিশ সূত্রে জানতে পারা যায় যে, পলাশ জঙ্গলের মাঝে থাকা একটি মিনজিরি গাছের ডালে নিজের গামছা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বিজয়ডি গ্রামের বছর পঞ্চাশের বাসিন্দা অশ্বিনী সিং সর্দার। পরবর্তীকালে কেন্দা থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য দেবেন মাহাতো গভরমেন্ট মেডিকেল কলেজ এন্ড হসপিটাল এ মর্গে পাঠায়, পুরো ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে কেন্দা থানার পুলিশ।

শেয়ার করুন

You cannot copy content of this page