নিজস্ব সংবাদদাতা , আড়ষা
১১ সেপ্টেম্বর , ২০২০

ঘরের মধ‍্য থেকে আদিবাসী দম্পতির মুন্ডুহীন দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছাড়ালো আড়ষা থানার তানাসি গ্রামে। জানা গিয়েছে মৃত দম্পতির নাম পাতুই মাঝি (৬৫) ও তাঁর স্ত্রী লসিক মাঝি (৫৫) ।

স্থানীয় সুত্রে জানা যায়, ঐ দম্পতির তিন সন্তান থাকলেও বর্তমানে বাড়িতে ঐ দম্পতি একলাই থাকতেন। আরো জানা গিয়েছে দম্পতির তিন সন্তান। দুই সন্তান আগেই মারা যান। ছোট সন্তান থাকেন অন্য গ্রামে। এদিন ঘটনার খবর পেয়ে থানাতে আসেন ছোট ছেলে মুকুন্দ মাঝি ।

গ্রামবাসীরা জানান, অন্যান্য দিনের মতো গতকালও স্বাভাবিক ভাবেই দেখা গিয়েছে দম্পতিকে। আজ সকাল গড়িয়ে দুপুর হলেও ঐ বাড়িতে কোন সাড়া-শব্দ না মেলায় গ্রমবাসীরা থানায় খবর দেন। পরে পুলিশ এসে মুন্ডুহীন দেহদুটি উদ্বার করে থানাতে নিয়ে আসেন। মৃতদেহ দুটির মুন্ডুগুলির খোঁজে জোর তল্লাশি শুরু করেছেন আড়ষা থানার পুলিশ। এদিকে এই ঘটনায় এলাকাজুড়ে মানুষের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক।

দম্পতির ছোট ছেলে মুকুন্দ মাঝি বলেন, আমরা যখন ছোট ছিলাম সেই সময় আমার মা কে ডাইনি জুগিন বলতেন প্রতিবেশীরা,এ নিয়ে ঝামেলাও হয় প্রতিবেশীদের সঙ্গে। নিজেদের চাষের গরু বিক্রি করে ষোলোআনাকে দিতে হয়েছিল জরিমানাও দিতে হয়েছিল একসময়। আবার কিছু দিন আগে ফের জমি সংক্রান্ত বিবাদ হয় প্রতিবেশীদের সঙ্গে। তবে কি কারনে মা বাবাকে এভাবে খুন হতে হলো বুঝে উঠতে পারছেন না।

শেয়ার করুন

You cannot copy content of this page