নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ১১ ডিসেম্বর :

গতকাল মধ্যে রাতে এক ব্যাক্তির দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো মানবাজার থানার খাটচিরি এলাকায়।মানবাজার থানার পুলিশ সূত্রে জানা গেছে  গতকাল রাত ২ টা নাগাদ টহল দেওয়ার সময় খাটচিরি কালিমন্দিরের সামনে ওই ব্যক্তির দেহটিকে উদ্ধার করে  মানবাজার গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।  হাসপাতালে কর্তব্যরত  চিকিৎসক ঐ ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন।পুলিশ সূত্রে জানা গেছে   মৃত ব্যাক্তির নাম ধনঞ্জয় মাহাতো(৩২),বাড়ি খাটচিরি গ্রামে।প্রাথমিক তদন্তে পুলিশ এটি একটি দূর্ঘটনা বলে  মনে করছে ।  দেহটিকে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া পাঠানো হয়েছে ।

শেয়ার করুন

You cannot copy content of this page