নিজস্ব সংবাদদাতা, বাগমুন্ডি : ২ আগস্ট, ২০২১

অবশেষে খোঁজ মিললো বাগমুন্ডির শোল নদীতে তলিয়ে যাওয়া যুবকের। শ্রাবণডির চেক ড্যাম এর কাছে সোমবার সকালে ওই যুবকের মৃতদেহ জলে ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম ইন্দ্র মাহাত। বাগমুন্ডি থানার মুনিবেড়া তার বাড়ি। শুক্রবার বাইক নিয়ে শ্রাবনডির সেতু পারাপার করার সময় জলের তোড়ে ভেসে যান তিনি। তারপর থেকেই তার খোঁজ চলছিল।

শেয়ার করুন

You cannot copy content of this page