নিজস্ব সংবাদদাতা, পুঞ্চা, ৮ জানুয়ারি ২০২২ঃ
বাড়ি থেকে গৃহবধূর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। শুক্রবার ঘটনাটি ঘটেছে পুঞ্চা থানার জয়কাল্লা গ্রামে। মৃতার বাপের বাড়ির অভিযোগের ভিত্তিতে স্বামী ও শাশুড়িকে গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
জানা গিয়েছে, মৃতা গৃহবধূর নাম পদ্মা দত্ত। বয়স ৩৪ বছর। শুক্রবার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে জয়কাল্লা গ্রামে তার শ্বশুরবাড়ি থেকে। পুলিশ সূত্রে জানতে পারা যায়, মৃতা গৃহবধূর বাপের বাড়ি বাঁকুড়া জেলার ইন্দপুর ব্লকের বগা এলাকায়। বাপের বাড়ির লোকজনদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ও প্রাথমিক তদন্তের ভিত্তিতে মৃতার স্বামী সুশান্ত দত্ত ও শাশুড়ি বৃন্দা দত্তকে গ্রেফতার করেছে পুঞ্চা থানা পুলিশ। আজ শনিবার তাদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হবে বলে পুঞ্চা থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে।
শেয়ার করুন