নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ৪ নভেম্বর ২০২১ঃ
আজ সকালে কেন্দা থানার অন্তর্ভুক্ত মাঠাডি গ্রামের প্রাথমিক স্কুলের সামনে একটি পরিত্যক্ত কুয়ও থেকে এক মহিলার দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। পুলিশ সূত্রে জানা যায় ওই মহিলার নাম মঞ্জুরা মাহাতো,বয়স-৫৭। এদিন স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় যে,গত দুদিন ধরে ওই মহিলা নিখোঁজ ছিলেন। গ্রামবাসীরাই এদিন সকালে ওই মহিলার দেহ দেখতে পান। পরে কেন্দা থানায় খবর দেন । কেন্দা থানার পুলিশ ও দমকলের কর্মীরা গিয়ে দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া হাতোয়াড়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। গোটা ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ।


