নিজস্ব সংবাদদাতা, বলরামপুর: ১৭ আগষ্ট ২০২১

সোমবার সন্ধ্যা নাগাদ কুয়োর পাশে থাকা একটি গাছ থেকে পা পিছলে কুঁয়োয় পড়ে মৃত্যু হলো বিশ্বজিৎ মাহাতো (৪৫) নামে এক ব্যাক্তির।
ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার বলরামপুর থানার অন্তর্গত আমারু গ্রামে। পুলিশ সূত্রের খবর এদিন ওই সময় এলাকায় হালকা বৃষ্টির জেরে বিশ্বজিৎ বাবু পা পিছলে কুয়োর মধ্যে পড়ে যান। সঙ্গে সঙ্গে দীনেশ মাহাতো (৫০+), উত্তম মাহাতো (১৯) ও অজিত টুডু (৩০) দেখতে পেয়ে ছুটে আসেন, এবং কুঁয়োর মধ্যে পড়ে যাওয়া ব্যাক্তিকে উদ্ধার করতে কুয়োর মধ্যে ঝাঁপ দেন। তবে কুঁয়োর মধ্যে কোন বিষাক্ত গ্যাস এবং অক্সিজেনের অভাবে উদ্ধার করতে নামা তিন ব্যাক্তি অসুস্থ হয়ে পড়ে। এই অবস্থায় বলরামপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চার জন ব্যাক্তি কে উদ্ধার করে বাঁশগড় হসপিটালে নিয়ে আসেন। সকলের শারীরিক পরীক্ষার পর বিশ্বজিৎ মাহাতো কে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। ঘটনায় অপর তিন ব্যাক্তিকে কে উন্নত চিকিৎসার জন্য পুরুলিয়া দেবেন মাহাত সদর হসপিটালে স্থানান্তরিত করেন চিকিৎসক। আজ মঙ্গলবার মৃত বিশ্বজিৎ মাহাতোর দেহ ময়না তদন্তের জন্য পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান বলরামপুর থানা পুলিশ। ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছেন বলরামপুর থানার পুলিশ।

শেয়ার করুন

You cannot copy content of this page