নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি, ১৬ মার্চ ২০২২ঃ
পাথর দিয়ে এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠল কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার বাঘমুন্ডি থানার অন্তর্গত মাঠা অঞ্চলের মুনিবেড়া গ্রামে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত সোমবার বিকালে ঝাড়খণ্ডের নিমডি থানার অন্তর্গত পারগামা গ্রামে রঞ্জন মাহাতো নামের ঐ ব্যাক্তি নরেন মাহাতো নামক ব্যাক্তির মেয়ের বিয়ে বাড়ি গিয়েছিল। ফোন না থাকায় যোগাযোগ হয়নি বাড়ির পরিবারের সাথে। আজ বুধবার সকাল বেলায় মুনিবেড়ার গভীর জঙ্গলের মধ্যে একটি পুকুরে ডুবে থাকায় অবস্থায় মৃত দেহের পা দেখতে পায়, গ্রামবাসি ও ঐ গ্রামের বন কমিটির লোকেরা।
ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বাঘমুন্ডি থানার মুনিবেড়া গ্রামে, ঘটনার খবর পেয়ে বাঘমুন্ডি থানার ভারপ্রাপ্ত আধিকারিক রজত চৌধুরী এর নেতৃত্বে বাঘমুন্ডি থানার পুলিশবাহিনী গিয়ে মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পরিবারের সদস্যরা জানিয়েছেন জমি সংক্রান্ত পুরনো একটি বিবাদের জেরে মনোরঞ্জন মাহাতোকে পাথর দিয়ে মেরে খুন করেছে কয়েক জন দুষ্কৃতী। সামগ্রিক ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে বাঘমুন্ডি থানার পুলিশ প্রশাসন এবং দোষীদের উদ্দেশ্যে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
শেয়ার করুন