নিজস্ব সংবাদদাতা, মানবাজার: ৫ এপ্রিল, ২০২১

প্রয়াত হলেন তৃনমুল মাইনোরিটি সেলের অঞ্চল সভাপতি মোস্তকিম খাঁন(এম.কে)। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন, আজ ভোর ৩.৩০ নাগাদ তার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা লগ্ন থেকেই তিনি লড়াকু নেতা ও বিশিষ্ট সমাজসেবী হিসাবে পরিচিত ছিলেন মানবাজার এলাকায়। এদিন তার প্রয়ানে শোকের ছায়া নেমে আসে এলাকায়। এদিন এম.কে বাবুর মৃত্যতে শোক প্রকাশ করেন মানবাজারের অন্যতম তৃণমূল কংগ্রেসের নেতা তথা মানবাজার ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি দিলীপ পাত্র।

শেয়ার করুন

You cannot copy content of this page