নিজস্ব সংবাদদাতা, বলরামপুর: ১৭ মে, ২০২১

বলরামপুরে কুয়ো থেকে এক কলেজ ছাত্রীর মৃতদেহ উদ্ধার করলো পুলিশ। ঘটনাটি ঘটেছে বলরামপুরের গোশালা পাড়াতে। মৃতার নাম মিস্টি নন্দী, বয়স ১৯ বছর, রঘুনাথপুর কলেজের পদার্থবিদ্যার প্রথম বর্ষের ছাত্রী। পরিবারের এক সদস্য জানিয়েছেন গতকাল অর্থাৎ রবিবার রাত্রি সাড়ে এগারোটা নাগাদ বাড়ি থেকে বের হয় সে, তারপর আর বাড়ি ফেরেনি, তখন পরিবারের লোকজন খোঁজ শুরু করে। সকালে বিষয়টি পুলিশের কাছে জানায় পরিবারের লোকজন, পরে বাড়ির অদুরে একটি কুয়োতে দেহটি ভাসতে দেখে স্থানীয় মানুষজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় বলরামপুর থানার পুলিশ, তারপর দমকলের একটি ইঞ্জিন এবং দমকলকর্মীর সহযোগীতায় দেহটি উদ্ধার করা হয়, এবং ময়নাতদন্তের জন্য দেবেন মাহত সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিভাবে ঘটনাটি ঘটেছে তা যানা যায়নি এখনো, তবে ঘটনার তদন্ত শুরু করেছেন বলরামপুর থানার পুলিশ।

শেয়ার করুন

You cannot copy content of this page