নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া: ১৫ মে, ২০২১
মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পুরুলিয়া শহরের কেতিকায়। পুলিশ সূত্রে জানা যায় আজ সকালে পুরুলিয়া মফঃস্বল থানার কেতিকা পুরোনো আশ্রমের অদূরে সাধুবাঁধ নামের একটি পুকুরে একটি মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। জানা যায় মৃতের নাম শুভেন্দু শেখর দত্ত ওরফে বাবন (৩৭)। বাড়ি পুরুলিয়া সদর থানার কেতিকা নিচ পাড়ায়।
পুলিশে খবর দেওয়া হলেও ঘটনাস্থল পুরুলিয়া সদর থানা মফঃস্বল থানা না টামনা থানা তা ঠিক করতে ঘন্টা দুয়েক লেগে যায় পুলিশের। ঘটনাস্থলে পৌঁছায় পুরুলিয়া সদর থানা ও মফস্বল থানার পুলিশ। পরে মফঃস্বল থানার পুলিশের তৎপরতায় দেহ পুকুর থেকে তোলা হয়। মৃত শুভেন্দু শেখর দত্তের দিদি বর্ণালী দত্ত মৃতদেহ তুলতে বাধা দেন। তাঁর অভিযোগ তার ভাইকে মেরে দেওয়া হয়েছে। তাঁর অভিযোগ ভাইয়ের শ্বশুর বাড়ির লোক এই হত্যা কাণ্ডের সাথে যুক্ত। মৃত বাবন দত্তের স্ত্রী বর্ষা দত্ত, সহ পুরুলিয়া শহরের মুন্সেফ ডাঙার শ্বশুরবাড়ির বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ তোলেন মৃতের দিদি বর্ণালী দত্ত। পরে মফস্বল থানার পুলিশের আশ্বাসে মৃতদেহ তুলে ময়নাতদন্তের জন্য দেবেন মাহাতো সদর হাসপাতালে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
শেয়ার করুন