নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া: ১৫ জুন, ২০২১
প্রয়াত হলেন বরাবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি তথা জেলা কংগ্রেসের সহ সভাপতি রামজীবন মাহাত(৬৭)। বরাবাজার ব্লকের আদাবনা গ্রামে তাঁর বাড়ি। বেশকিছু দিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। মঙ্গলবার তাঁর মরদেহ পুরুলিয়া শহরে জেলা কংগ্রেসের কার্যালয়ে নিয়ে আসা হয় এবং সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানান জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাত সহ অন্যান্য কংগ্রেস নেতারা। পরে সেখান থেকে তাঁর মরদেহ বরাবাজার ব্লক অফিসেও নিয়ে যাওয়া হয়। সেখানেও দলমত নির্বিশেষে অনেকেই তাঁকে শ্রদ্ধা জানান। পরে তাঁর দেহ গ্রামে নিয়ে যাওয়া হয়। জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাত বলেন, রামজীবনবাবুর মৃত্যুতে একজন আদর্শবান কংগ্রেস নেতাকে হারালাম। নিজের দলীয় আদর্শের সঙ্গে কোনওদিন আপোষ করেননি তিনি। রামজীবনবাবুর মৃত্যুতে শোকপ্রকাশ করেন বান্দোয়ানের তৃণমূল বিধায়ক রাজীব লোচন সোরেনও।
শেয়ার করুন