নিজস্ব সংবাদদাতা, পাড়া, ২৬ আগষ্ট ২০২১ঃ
অবিলম্বে চালাতে হবে লোকাল ট্রেন। আজ, বৃহস্পতিবার আনাড়ার স্টেশন মাস্টারকে এই মর্মে দাবি জানিয়ে দাবিসনদ পেশ করলো সিপিআইএম-এর পাড়া-২ এরিয়া কমিটি। কমিটির সদস্যদের দাবি দীর্ঘদিন ধরে লোকাল ট্রেন বন্ধ থাকায় চরম হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। অবিলম্বে লোকাল ট্রেন চালু করার দাবি ছাড়াও আরো একগুচ্ছ দাবিও আনাড়ার স্টেশন মাস্টারের দপ্তরে এদিন পেশ করা হয়েছে বলে কমিটির সূত্রে জানা গিয়েছে। সংগঠনের সদস্যরা জানান আনাড়ার রেলওয়ে ওভার ব্রিজের কাজ দ্রুত সম্পন্ন করা, রেলের বিভিন্ন বিভাগের শূন্য পদে অবিলম্বে নিয়োগ, লোকশেডকে অবিলম্বে ইলেকট্রিক শেডে রূপান্তরিত করা এবং এক্সপ্রেস ট্রেনের ভাড়া অপরিবর্তিত রাখার দাবিও এদিন জানান হয়েছে।
শেয়ার করুন