নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ২৫ নভেম্বর ২০২১ঃ
গতকাল SCC অফিসের সামনে স্বচ্ছ নিয়োগের দাবী তুলে আন্দোলনকারীদের উপর পুলিশের আক্রমনের প্রতিবাদে মানবাজার থানার সামনে বিক্ষোভ প্রদর্শন সহ একটি ডেপুটেশন জমা দিলো এসএফআই ও ডিওয়াইএফআই। এদিন মানবাজার থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকে এসএফআই ও ডিওয়াইএফআই এর কর্মী ও সমথর্কেরা। এবিষয়ে পুরুলিয়া জেলা ডিওয়াইএফআই এর সভাপতি সুব্রত চৌধুরী বলেন,গতকাল SSC অফিসের সামনে শান্তিপূর্ণ অবস্থানের উপর পুলিশের আক্রমন ও আন্দোলনকারীদের গ্রেফতারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজকের এই কমসূর্চী।এদিন এই বিক্ষোভ কমসূর্চী উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর পূর্ব লোকাল কমিটির সম্পাদক চন্দন ব্যানার্জী, এসএফআই এর মানবাজার লোকাল কমিটির সম্পাদক প্রতীক চক্রবতী সহ দলীয় কর্মীরা।



