নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া: ৯ সেপ্টেম্বর ২০২১
প্রতিবন্ধী শিক্ষার্থীদের জেলা ফোরামের পক্ষ থেকে আজ পুরুলিয়া জেলা শাসকের দপ্তরে দাবিসনদ পেশ করা হল। প্রতিবন্ধী শিক্ষার্থী ফোরামের ব্লাইন্ড পার্সনস অ্যাসোসিয়েশন এদিন জেলার প্রতিবন্ধীদের বিদ্যালয়গুলি অবিলম্বে খোলা, অনলাইন পদ্ধতিতে নয়, অবিলম্বে দৃষ্টিহীন প্রতিবন্ধীদের ব্লাইন্ড স্কুলের মাধ্যমেই শিক্ষাদানের ব্যবস্থা করা, প্রতিবন্ধীদের বিদ্যালয়গুলিতে শূণ্য শিক্ষক পদে অবিলম্বে পূরণ করার ব্যবস্থা করা সহ প্রায় ৯ দফা দাবিসনদ এদিন জেলা শাসকের দপ্তরে পেশ করে।

