নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ১২ এপ্রিল ২০২২ঃ

পর্যাপ্ত পানীয় জলের দাবিতে মঙ্গলবার পুরুলিয়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ডেপুটেশন দিল পুরুলিয়া নার্সিং ট্রেনিং সেন্টারের ছাত্রীরা। ওই সেন্টারের ছাত্রীরা জানান, দীর্ঘদিন ধরেই সেন্টারে জলের সঙ্কট চলছে। একাধিকবার সেন্টারের পক্ষ থেকে এবিষয়ে চেষ্টা করা হলেও কোনও সুরাহা হয়নি। তাই বাধ্য হয়েই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দ্বারস্থ হতে হয়েছে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলা স্বাস্থ্য ভবনের আধিকারিকেরা।

শেয়ার করুন

You cannot copy content of this page