নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, ১০ জানুয়ারি ২০২২ঃ

বলরামপুরে হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির। জানা গিয়েছে, রবিবার রাত্রি ৮ টা নাগাদ বলরামপুরের বেড়সা গ্রামে ঘটনাটি ঘটে। মৃত ওই ব্যক্তির নাম অনিল বেসরা, বয়স আনুমানিক ৫৩ বছর। বাড়ি বলরামপুরের বেড়সা গ্রামে। মৃত অনিল বেসরার ভাই রাধানাথ বেসরা জানিয়েছেন, রবিবার রাত্রি ৮ টা নাগাদ বাড়ির উঠোনে ধান ঝাড়ার সময় আচমকা পেছন থেকে একটি হাতি অনিলের উপর আক্রমণ করে। হাতির আক্রমণ এমনই তিব্র ছিল যে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বনদপ্তরের কর্মীরা। হাতিটিকে জঙ্গলের দিকে নিয়ে যায় হুলা পার্টি। তারপর মৃতদেহটি বলরামপুর হাসপাতালে নিয়ে আসা হয়। সোমবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page