নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
১২ সেপ্টেম্বর , ২০২০

করোনা আক্রান্তদের সুবিধা অসুবিধার খোঁজ নিতে করোনা আক্রান্তদের দোরগোড়ায় পৌঁছে গেল পুরুলিয়া জেলা প্রশাসন।পুরুলিয়া পৌরসভা এলাকা ও ঝালদা পৌরসভা এলাকার আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সুবিধা অসুবিধার শোনেন জেলা শাসক রাহুল মজুমদার।আক্রান্ত দের পরিবারের লোকেদের কি করণীয় সে বিষয়ে পরামর্শও দেন তিনি। পৌরসভার কর্মীরা সহায়তার জন্য প্রস্তুত সে বিষয়ে সকলকে অবগত করেন পুরুলিয়া পৌরসভার প্রশাসক সামিম দাদ খান।

পৌরসভার স্বাস্থ্য কর্মীরা সেখানে দাঁড়িয়েই সকলের শরীরের অক্সিজেনের মাত্রা মেপে নেন।সকলকে মাস্ক পরার বিষয়ে সচেতন করা হয় বলে জানাগিয়েছে। এদিনই ঝালদা তে ৭ টি বাড়ি পরিদর্শন করেন জেলাশাসক সহ ঝালদা পৌরসভার প্রশাসক প্রদীপ কর্মকার। পৌরসভার আধিকারিকদের সঙ্গে বসে পরবর্তী অ্যাকশন প্ল্যান তৈরি কর হয় বলে জানা গিয়েছে।প্রভূত পরিমাণে পালস্ অক্সিমিটার এর ব্যবস্থা করা হয় বলে জানান জেলার আধিকারিকেরা।

শেয়ার করুন

You cannot copy content of this page