নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, ১৯ মার্চ ২০২২ঃ
শনিবারদিন বলরামপুরের বেড়সা বিরহড় ডেরাতে যান পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদার। সেখানে বিরহড় জনজাতীর মহিলাদের হাতে পলাশ ফুল থেকে তৈরি করা আবির খেলাই কচিকাচাদের সাথে মাতলেন তিনি। এছাড়াও উপস্থিত ছিলেন বলরামপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধীকারিক সুভাষিশ ঘোষ। বিরহড় জনজাতীর কর্ম, স্বাস্থ্য, শিক্ষা বিষয়ে বেশ কিছুক্ষণ আলোচনা হয়। উপস্থিত ছিলেন সপ্তর্ষি বৈশ্য ও তার টিম মৈত্রেয় ফাউন্ডেশন।জেলাশাসক ঘুরে দেখলেন POLYHOUSE PLANT NURSERY এবং মাছ চাষ, বিরহড় ছেলেমেয়েদের ক্যারাটে প্রদর্শন।


