নিজস্ব সংবাদদাতা, মানবাজার: ১১ সেপ্টেম্বর ২০২১

আজ মানবাজার মহকুমার মানবাজার গ্রামীন হাসপাতালের ভ্যাকসিন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা শাসক রাহুল মজুমদার।এছাড়াও তিনি মানবাজার-১ নম্বর ব্লকের কাড়াধরা মাটির সৃষ্টি প্রকল্প ও কাশিডি শবর পাড়ায় চলা একটি স্কুলেও পরিদর্শনে যান। এদিন ভ্যাকসিন কেন্দ্র পরিদর্শনে সাথে সাথে সাধারণ মানুষদের রোদে জলে যাতে না ভেকসিন নিতে অসুবিধা হয় তার জন্যও আধিকারিকদের নির্দেশ দেন এবং কাড়াধরা গ্রামে গিয়ে মাটির সৃষ্টিতে কাজ করা মহিলা কর্মীদের লক্ষী ভান্ডার ও কাস্ট সার্টিফিকেট হয়েছে কি না সেবিষয়েও খোঁজ নেন।

এবিষয়ে পুরুলিয়া জেলাশাসক রাহুল মজুমদার বলেন, বর্তমানে জেলা জুড়েই দ্রুততার সাথে চলছে ভেকসিনেশন প্রক্রিয়া, এবং প্রতিটি পঞ্চায়েতেই এখন ভেকসিনেশন ক্যাম্প করা হবে,অন্যদিকে লক্ষী ভান্ডার প্রকল্প নিয়ে তিনি জানান জেলা জুড়েই ইতিমধ্যে ৪ লক্ষ ৬৪ হাজার লক্ষী ভান্ডার আবেদন ইতিমধ্যে জমা পড়েছে, ৩ লক্ষ ৬০ হাজারের ডাটাএনট্রিও হয়ে গেছে তবে মেসেজ না আসা নিয়ে কাউকে না ঘাবড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি।

আজকের এই পরিদর্শনে জেলাশাসকের সাথে ছিলেন মানবাজার মহকুমা শাসক শুভজিৎ বসু, ডিএমডিসি মনোজিৎ বসু, মানবাজার-১ নং ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক রাজীব মূর্মু, মানবাজার থানার ভারপ্রাপ্ত আধিকারিক দীপঙ্কর সরকার, মানবাজার হাসপাতালের বিএমওএইচ ড. গৌতম সরেন সহ অন্যান্য আধিকারিকেরা।

শেয়ার করুন

You cannot copy content of this page