নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ১৭ সেপ্টেম্বর ২০২১ঃ
বিগত কয়েকদিন যাবৎ পুরুলিয়া দেবেন মাহাত সদর হাসপাতাল ও মেডিক্যাল কলেজে শিশু রোগীর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাওয়ায় চাঞ্চল্য ছড়ায় শহর জুড়ে। যদিও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বছরের এমনি সময় সাধারণত জ্বর, সর্দি সহ অন্যান্য উপসর্গ নিয়ে প্রতিবারই প্রায় ৮০ থেকে ১০০ জন শিশু রোগী ভর্তি হয়। তবে এবছর সেই সংখ্যাটা একধাক্কায় ২০০ ছাড়িয়ে যাওয়ার কারণে উদ্বিগ্ন হয়ে পড়েন মানুষ। পুরুলিয়া মেডিক্যাল কলেজ সূত্রে এদিন জানা গিয়েছে, হাসপাতালের শিশু বিভাগের রোগীর সংখ্যা এদিন কমে দাঁড়ালো ২০৪ জনে। এ বিষয়ে মেডিকেল কলেজের এমএসভিপি সুকোমল বিষয়ী বলেন, গতকাল মোট ২৩৭ জন রোগী ভর্তি ছিল। এদিন রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ২০৪ জন। তিনি আরো বলেন, শিশু বিভাগে বেডের সংখ্যাও এদিন বাড়ানো হয়েছে। বর্তমানে মোট ১১৬ টি বেড রয়েছে। রোগীর সঙ্গে আগে দুবেলা দেখা করা যেতো। এখন তা কমিয়ে একবেলা একঘন্টা করা হয়েছে। এছাড়াও ভর্তি রোগীদের প্রতিনিয়ত প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষাও করা হচ্ছে।
শেয়ার করুন