নিজস্ব সংবাদদাতা, মানবাজার: ১৯ জুন, ২০২১

আজ মানবাজার গ্রামীন হাসপাতালে পরিদর্শনে এলেন জেলা শাসক রাহুল মজুমদার। বিকেল ৪ টা নাগাদ হাসপাতালে পৌঁছান তিনি ঘুরে দেখেন হাসপাতাল চওর সহ হাসপাতালের পরিকাঠামো। মানবাজার গ্রামীণ হাসপাতালের পরিকাঠামো নিয়ে দীর্ঘদিন ধরেই উন্নয়নের দাবি তুলে আসছে মানবাজারবাসী তাই আজ জেলা শাসক এর এই পরিদর্শনকে তাৎপর্যপূর্ন বলেই মনে করছেন মানবাজার এলাকার বাসিন্দারা। মানবাজার হাসপাতালে পরিকাঠামো মানবাজার হাসপাতালকে মহাকুমা স্তরে উন্নতিকরণের কোনো পরিকল্পনা রয়েছে এ নিয়ে জেলা শাসককে প্রশ্ন করা হলে তিনি বলেন এটি নিয়ে স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যেই চিন্তা ভাবনা করছে, এখানে কিছু কিছু জরুরি পরিসেবা মেলে তবে আমরা দেখছি এখানে কীভাবে আরও পরিসেবা বাড়ানো যায় সাধারণ মানুষ যাতে আরও ভালো পরিষেবা পান। আজকের এই পরিদর্শনে জেলা শাসকের সাথে ছিলেন মানবাজারের মহকুমা শাসক শুভজিৎ বসু, মানবাজার-১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মোনাজ কুমার পাহাড়ি, মানবাজার গ্রামীন হাসপাতালের বিএমওএইচ ড.গৌতম সোরেন, মানবাজার -১ নং ব্লকের খাদ্য সুরক্ষা আধিকারিক সুমন দাস, মানবাজার-১ নং পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি দিলীপ পাএ সহ অন্যান্য আধিকারিকেরা।

শেয়ার করুন

You cannot copy content of this page