নিজস্ব সংবাদদাতা, মানবাজার: ১ জুলাই, ২০২১
করোনা অতিমারী পরিস্থিতিতে যে ভাবে চিকিৎসকেরা সাধারণ মানুষের পাশে থেকেছেন এবং পরিষেবা দিয়েছেন তাদের এই কর্মকাণ্ড কে কুর্নিশ জানিয়ে আজ মানবাজার মহকুমা প্রেস ক্লাবের উদ্যোগে চিকিৎসক দিবস উদযাপন করা হলো। আজ চিকিৎসকদের হাতে পুস্প স্তবক, স্মারক ও মিস্টি তুলে দিয়ে এলাকার প্রতিথযশা ১৬ জন চিকিৎসক কে সম্মাননা জ্ঞাপন হয়। অতিমারীকে উপেক্ষা করে সমাজকে সুস্থ রাখার জন্য এই সময়েও তারা সাধারণ মানুষকে নিরবিচ্ছিন্ন ভাবে চিকিৎসা পরিষেবা প্রদান করে চলেছেন। এদিন প্রেস ক্লাবের পক্ষ্যে মানবাজার মহকুমা প্রেসক্লাবের সম্পাদক সমীর দত্ত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। চিকিৎসকদের পক্ষে ডা,গোপাল চন্দ্র লায়েক, ডা,সুরজিৎ সিং হাসদা, ডা.গৌতম সোরেন মহকুমা প্রেস ক্লাবকে এই মহতী প্রয়াসের জন্য অভিনন্দন জানান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড.প্রদীপ মন্ডল, অমিতাভ মিশ্র, রামকৃষ্ণ নন্দী, অনুরূপা সেন, দীপক মাহান্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিরা।


