নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ১৬ সেপ্টেম্বর ২০২১ঃ

বান্দোয়ান বিধানসভার তৃণমূল কংগ্রেস বিধায়ক রাজীব লোচন সরেনকে পুরুলিয়া জেলা প্রাথমিক বিদ্যালয় কাউন্সিলের চেয়ারম্যান করল রাজ্য শিক্ষা দপ্তর। আজ, বৃহস্পতিবারই রাজ্য সরকারের স্কুল এডুকেশন দপ্তরের যুগ্ম সচিবের তরফ থেকে এই মর্মে একটি সরকারি নির্দেশিকা জারি করা হয়েছে। প্রসঙ্গত, গত ২০১৮ সালের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে পুরুলিয়া জেলা পরিষদের সদস্য পদে জয় লাভের পর ডি পি এস সি-র তৎকালীন চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন হেমন্ত রজক। জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সূত্রে জানা গিয়েছে, ২০১৯ সালের সেপ্টেম্বর মাস থেকে পদাধিকারী বলে ডি আই সুশান্ত মুখার্জিই চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। আজ, বৃহস্পতিবার রাজ্য শিক্ষা দপ্তরের ওই নির্দেশিকায় নব নিযুক্ত চেয়ারম্যানকে শীঘ্রই দায়িত্ব নিতে বলা হয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page