নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ২৮ ডিসেম্বর ২০২১ঃ

মানবাজার মহকুমা শহরের নিকাশি ব্যাবস্হা আরও ঢেলে সাজাতে উদ্যোগী হল মানবাজার ব্লক প্রশাসন। সেকারণেই আজ মানবাজার মহকুমা শহরের অন্যতম ব্যস্ততম রাস্তা চকবাজার মোড় থেকে ইন্দকুড়ি পর্যন্ত রাস্তার দুপাশে জায়গা পুলিশ প্রশাসনের উপস্থিতিতে পরিমাপ করলো পিডাব্লিউডি ও ভূমি ও ভূমি সংস্কার দপ্তর।

প্রসঙ্গত বলা যায় যে মানবাজার পুরুলিয়া যাওয়ার প্রধান রাজ্য সড়কের উপর বিশেষ করে ব্যাস্ততম রাস্তাটির দুপাশে কোনো ড্রেন না থাকায় পথচারীসহ যানবাহনে যাতায়াতে বেশ সমস্যা হতো এছাড়াও রাস্তার বেহাল অবস্থা সৃষ্টি হচ্ছিলো, সে কারণেই বারবার মানবাজার বাসীর পক্ষ থেকে নিকাশি নালার দাবি করা হয়, এবার সেই দাবী মতোই কাজ শুরু করলো ব্লক প্রশাসন।

এবিষয়ে পিডাব্লিউডি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অচিন্ত্য দাস জানান, মূলত ব্লক প্রশাসনের নির্দেশ মোতাবেক রাস্তার দুপাশের জমি পরিমাপের কাজ চলছে,ড্রেন করা হবে এবং রাস্তা সারাই এরও কাজ হবে। এবিষয়ে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর আধিকারিক শেখর বিশ্বাস বলেন, পিডাব্লিউডি চেয়েছিলো তাই আামদের দপ্তর থেকে সাহায্য করা হচ্ছে। মানবাজার-১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মোনাজ কুমার পাহাড়ি রাস্তা পরিমাপ প্রসঙ্গে জানান, ওই রাস্তা দিয়ে দীর্ঘদিন ধরে ড্রেন না থাকার জন্য রাস্তাটি নষ্ট হয়ে যাচ্ছে বারবার সারাই করেও কোনো লাভ হচ্ছে না তাই ড্রেন ও রাস্তা সারাই এর পরিকল্পনা রয়েছে।

তবে দীর্ঘদিন পর এই রাস্তার দুপাশে ড্রেন হওয়ার কথাতে খুশি রীতিমতো এলাকাবাসীরা এলাকাবাসী রামকৃষ্ণ নন্দী বলেন, রাস্তাটির অনেক জায়গা সংকীর্ণ থাকায় যানজটের সমস্যা যেমন হত সেরকমই ড্রেন না থাকার কারনে নর্দমার জল রাস্তার উপর দিয়ে যেত ড্রেন হওয়াতে সমস্যার সমাধান হবে। আরেক বাসিন্দা তাপস দাস জানান, এলাকাবাসীর দাবী মতো ব্লক প্রশাসন কাজ শুরু করেছে এতে এই এলাকার মানুষের সমস্যা দূর হবে বলে আশা করা যায়।

শেয়ার করুন

You cannot copy content of this page