নিজস্ব সংবাদদাতা, আড়শা: ১৪ জুন, ২০২১
সোমবার সকালে আড়শা থানার বামুনডিহা গ্রামে দাদুর সঙ্গে স্নান করতে গিয়ে কাসাই নদীতে তলিয়ে গেল এক কিশোর। মৃতের নাম গৌরাঙ্গ মাহাতো(১২)। স্থানীয় ওয়ার্ড থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে স্নান করার সময় আচমকা জলে তলিয়ে যায় কিশোর। তার দাদু নিতাই মাহাতো আশপাশে খোঁজাখুঁজি করেও গৌরাঙ্গের কোনো খোঁজ পায়নি। প্রায় দেড় ঘন্টা খোঁজাখুঁজির পর ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে তার মৃতদেহ উদ্ধার হয়। জলের পাইপ লাইনে তার মৃতদেহ আটকে ছিল বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।
শেয়ার করুন