নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ৫ অক্টোবর ২০২১ঃ
মারা গেলেন মানবাজার হাসপাতালের বিএমওএইচ ড.গৌতম সোরেন। হাসপাতালে সূত্রে জানা গিয়েছে কয়েকদিন আগেই তিনি চিকিৎসার জন্য ঝাড়খণ্ডের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। আজ, মঙ্গলবার বিকেল ৫ টার সময় তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৪০ বছর। বাড়িতে এক কন্যা সন্তান সহ স্ত্রীকে রেখে গেলেন ড. গৌতম সোরেন। ড. সোরেনের মৃত্যুতে গোটা মানবাজার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

