নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ১৭ মে ২০২২:
কাঁকি বস্তি এলাকায় বজ্রাঘাতে মৃত জাভেদ আখতার ও মহম্মদ ফৈয়াজ আলমের পরিবারের পাশে দাঁড়ালো জেলা তৃনমূল কংগ্রেস। পরিবারকে সমস্ত রকম ভাবে সরকারী আর্থিক সাহায্য ও সর্বদা পাশে থাকার জন্য অঙ্গিকার বদ্ধ হন জেলা সভাধিপতি সুজয় ব্যানার্জী ও জেলা তৃনমূল কংগ্রেসের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া। এইদিন পরিবারে গিয়ে সমবেদনা ও আর্থিক সাহায্য করেন সভাধিপতি ও জেলা সভাপতি।


