নিজস্ব সংবাদদাতা, মানবাজার: ১৬ আগষ্ট ২০২১
আজ থেকে শুরু হল দুয়ারে সরকার কর্মসূচির দ্বিতীয় পর্ব, বিধানসভা ভোটের পূর্বে সরকারের এমনই কর্মসূচির মধ্য দিয়ে একাধিক প্রকল্পের সুবিধা নিয়ে উপকৃত হয়েছেন পশ্চিমবাংলার কয়েক লক্ষ মানুষ।
আজ মানবাজার মহকুমা এলাকার শুরু হয়েছে দুয়ারে সরকার মূলত লক্ষীর ভান্ডার প্রকল্পের মধ্যে মহিলাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল আজ। এদিন দুয়ারে সরকারে ক্যাম্পে নিজে তদারকি করতে দেখা গেল মানবাজার-১ নম্বর ব্লকের বিডিও মোনাজ কুমার পাহাড়ি সহ অন্যান্য আধিকারিককে।
সোমবার মানবাজার মহকুমা অন্তর্গত মানবাজার-১ নম্বর ব্লকের বিশরী গ্রাম পঞ্চায়েতে দুটি ক্যাম্পে দেখা যায় দুয়ারে সরকারের ঘিরে মূলত উৎসবের চেহারা নিয়েছে গত চওর জুড়ে। কোথাও চলছে লোকগীতি আবার কেউ কেউ খাবার দোকানের পসরা সাজিয়ে বসেছেন ক্যাম্পের সামনেই।
এ বিষয়ে মানবাজার মহকুমা শাসক শুভজিৎ বসু জানান, মানবাজার মহাকুমা এলাকার পাঁচটি ব্লকের 245 শিবির হবে এবারের দুয়ারে সরকার কর্মসূচিতে শিবিরগুলোতে রাখা হয়েছে অসংখ্য হেল্পডেস্ক যেখানে সাধারণ মানুষের সুবিধার্থে ফর্ম তোলা থেকে শুরু করে পূরণ করা, ও পরবর্তীতে জমা করার সহ একাধিক বিষয়গুলিতে সহযোগিতার মধ্য দিয়ে সাধারণ মানুষকে বিভিন্ন প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে।
তবে এ ব্যাপারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন এলাকার মহিলারা। সরকারের এহেন সহযোগীতা মূলক শিবিরের ফলে উপকৃত যে হচ্ছে এলাকার মানুষজন স্পষ্ট করে জানালেন তারা। তাদের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের এমনই উদ্যোগ ভবিষ্যতে সাধারণ মানুষের উপার্জনের দিক নির্ণায়ক ভূমিকা গ্রহণ করবে।





