নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ১ জানুয়ারি ২০২২ঃ
আপাতত স্থগিত করা হল “দুয়ারে সরকার” কর্মসূচি। সরকার তথা জেলা প্রশাসনের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী কাল, রবিবার, ২ রা জানুয়ারি থেকেই জেলাজুড়ে পরবর্তী পর্যায়ের দুয়ারে সরকার কর্মসূচির সূচনা হওয়ার কথা ছিল। কিন্তু আজ বিকেল ৫ টা নাগাদ পুরুলিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে, আপাতত দুয়ারে সরকার কর্মসূচি স্থগিত রাখা হচ্ছে। প্রশাসনের পক্ষে জানানো হয়েছে অনিবার্য কারন বশত রাজ্যজুড়েই এই কর্মসূচি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
অন্যদিকে পুরুলিয়া পৌরসভার পক্ষ থেকেও এদিন দুয়ারে সরকার কর্মসূচি আপাতত স্থগিত রাখার বিষয়ে প্রচার করা হয়েছে বলে পৌরসভা সূত্রে জানা গিয়েছে।
শেয়ার করুন