নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ৯ অক্টোবর ২০২১ঃ

মানবাজার-১ নং ব্লক প্রশাসন ও ব্লক স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে আজ মানবাজারের ধানাড়া অঞ্চলের বাঁশকেট্যা শবর গ্রামে শুরু হলো দুয়ারে ভেকসিন ক্যাম্প। এদিন স্বাস্থ্য দপ্তর সূএে জানা যায় যে শবর ছাড়াও মোট ৫০ জনকে ভেকসিন দেওয়া হয় ওই ক্যাম্পে। এবিষয়ে ধানাড়া অঞ্চলের বাসিন্দা সমীর মন্ডল জানিয়েছেন ভেকসিন এই অঞ্চলের প্রায় সম্পূর্ণ হওয়ার পথেই, তাও কিছু শবরদের মধ্যে অনিহা একটি ছিলো সেটা আজ সম্পূর্ণ করা গেছে। এবিষয়ে মানবাজার-১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মোনাজ কুমার পাহাড়ি বলেন বেশির ভাগ শবর গ্রামে ভেকসিন দেওয়া হয়ে গেছে, তাও কিছুজন নেননি তাদের জন্যই এই ক্যাম্পের উদ্যেগ নেওয়া হয়, পরবর্তী ব্লক এলাকায় সময়ে এরকম ক্যাম্প আবারও হবে।

শেয়ার করুন

You cannot copy content of this page