নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
৯ অক্টোবর , ২০২০
এবছর দুর্গা পুজো তথা দুর্গোৎসবের দিনগুলি কোভিড আক্রান্ত। বিগত সাত মাস কোভিড-১৯ সহ লকডাউন পরিস্থিতির মধ্যে কাটাচ্ছেন মানুষ। কিন্ত বাঙলার তথা বাঙালির শ্রেষ্ঠ উৎসব যেন এই পরিস্থিতিতেও সুষ্ঠভাবে করতে পারে রাজ্যের পুজো কমিটিগুলি, তাই স্বীকৃত পুজোগুলিকে এবছর রাজ্য সরকার পঞ্চাশ হাজার টাকা করে অনুদান
শুক্রবার পুরুলিয়া সদর থানায় একটি অনুষ্ঠানের মাধ্যমে সরকারি অনুদানের সেই চেক তুলে দেওয়া হল পুজো কমিটিগুলির প্রতিনিধিদের হাতে। জানা গিয়েছে এদিন সরকারি অনুমোদিত তথা স্বীকৃত ৫৬ টি দুর্গা পূজো কমিটিকে পঞ্চাশ হাজার টাকার চেক দেওয়া হয়েছে।
পুরুলিয়া শহরে এবছর মোট পুজোর সংখ্যা ৬৩ টি।এর মধ্যে ৪ টি পারিবারিক পুজো। এর মধ্যে ৫৬ টি পুজো কমিটি পেল এই সরকারি অনুদানের চেক। তিনটি পুজো কমিটির ১০ বছর পূর্ণ না হওয়ায় তাদেরও মিলছে না অনুদান। শুক্রবার পুরুলিয়া সদর থানায় প্রত্যেকটি পুজো কমিটিকে জেলা পুলিশের পক্ষ থেকে এই চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে পুলিশের আধিকারিকরা ছাড়াও উপস্থিত ছিলেন পুরুলিয়া পৌরসভার বিদায়ী কাউন্সিলর বৈদ্যনাথ মন্ডল, বিভাস রঞ্জন দাস, রবি শঙ্কর দাস, জেলা তৃণমূলের জেলা কমিটির সদস্য দিব্যজ্যেতি প্রসাদ সিং দেও প্রমুখ।
শেয়ার করুন