নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ২৪ নভেম্বর ২০২১ঃ
রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি পুরুলিয়া জেলাতেও ১০৭৭ টি শিশু আলয় এর উদ্বোধন করল জেলা প্রশাসন। মূলত অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলিকে সুপরিকল্পিত ভাবে সাজিয়ে তুলে শিশুদেরকে খেলার ছলে প্রাথমিক শিক্ষার পাঠ দেওয়ার জন্যই এই উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকারের।
মূলত, করোনা পরিস্থিতির কারণে পুরুলিয়া জেলায় পুঞ্চা ব্লকের গঙ্গারডি গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশু আলয় এর প্রতিকী উদ্বোধনের মধ্য দিয়ে জেলার ১০৭৭ টি শিশু আলয়ের পথ চলা শুরু হলো।
প্রসঙ্গত, জেলাতে জমি জটের কারণে বহু অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশু আলয় তৈরি করা এখনও সম্ভব হয়নি, তবে জেলার প্রত্যেকটি শিশুকে নিরাপদ আশ্রয় ও প্রাথমিক শিক্ষা দানে সব রকমের প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে প্রশাসনিক কর্তারা। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবাজার মহকুমা শাসক শুভজিৎ বসু, ডিপিও সৈয়দ আনজুম রোমান,সিডিপিও পুঞ্চা গনেশ পানিগ্রাহী, পুঞ্চা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অনিন্দ্য ভট্টাচার্য, পুঞ্চা পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণচন্দ্র মাহাতো সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিরা।



