নিজস্ব সংবাদদাতা, মানবাজার: ১৩ জুন, ২০২১

মানবাজার-১ নং ব্লকে ইলেকট্রিক তারে শক খেয়ে মৃত্যু হলো বছর ৩৫ এর এক মহিলার। গতকাল সকালে মানবাজার থানার বামনী মাঝিহিড়া অঞ্চলের মাঝিহিড়াগ্ৰামের ঋতু কুম্ভকার, স্বামী অম্বুজ কুম্ভকার বয়স আনুমানিক 35 বছর, স্হানীয় সূএে জানা যায় যে, স্নান করে আসার পর ইলেকট্রিক বাহিত তারে কাপড় মেলতে গিয়ে শক লাগে এবং সাথে সাথেই তারে শক খেয়ে মারা যায় ঋতু কুম্ভকার। পরবর্তী কালে মানবাজার থানার পুলিশ গিয়ে ডেথ বডিটি উদ্ধার করে মানবাজার থানায় নিয়ে আসে এবং ময়না তদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে পাঠায়। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে আসে মাঝিহিড়া গ্রামে।

শেয়ার করুন

You cannot copy content of this page