নিজস্ব সংবাদদাতা, আড়ষা: ২০ এপ্রিল, ২০২১
আড়ষা থানার কাঁটাডি খুকড়ামুড়া গ্রামের আমবাগান এলাকায় বৈদ্যুতিক খুঁটিতে মেরামতের কাজ করার সময় বিদ্যুৎ পৃষ্ট হয়ে মৃত্যু এক বিদ্যুৎ শ্রমিকের। ঘটনায় আহত হয়েছেন অপর এক শ্রমিক। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর সাড়ে বারোটা নাগাদ। জানা গিয়েছে খুকড়ামুড়া গ্রাম সংলগ্ন এলাকায় ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক খুঁটিতে কয়েক জন ঠিকা শ্রমিক কাজ করার সময় নিচের ১১ হাজার বিদ্যুৎ সরবরাহ লাইনের সঙ্গে শর্ট সার্কিট হয়ে বিদ্যুৎ সংযোগ ঘটে। ঘটনায় এক শ্রমিক নিচে পড়ে গেলেও অন্যজন খুঁটির উপর ঝুলতে থাকেন। পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাঁকে উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাত সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে মৃত শ্রমিকের নাম মিঠুন রাজোয়াড়। বাড়ি পুরুলিয়া ২নম্বার ব্লকের মালথোড় গ্রামে। আরো জানা গিয়েছে মৃত ব্যক্তি ঠিকা শ্রমিক হিসেবে বিদ্যুৎ দপ্তরে কাজে নিযুক্ত ছিলেন।
