নিজস্ব সংবাদদাতা, মানবাজার: ১২ আগষ্ট ২০২১

আবারও গোপন সূএে খবর পেয়ে বিপুল পরিমাণ চোলাই মদ নষ্ট করলো আবগারি দপ্তর। এদিন মানবাজার সার্কেলে আবগারি দপ্তর থেকে জানা যায় যে মানবাজার এবং বরাবাজারের সারকেলের যৌথ উদ্যোগে বোরো থানার অন্তর্ভুক্ত কালাপওি, জামতোড়িয়া, জাগদা এবং মানবাজার থানার অন্তর্ভুক্ত জামবনি, কালাডিহি, বনডিহি গ্রামে অভিযান চালিয়ে প্রায় ১৮০০ লিটার চোলাই মদ নষ্ট করা হয়েছে, তার সাথে সাথে ২০টি ড্রাম, চারটি হাড়ি ও ৮০ কিলো গুড় উদ্ধার করা হয়েছে।

আজ মানবাজার ও বরাবাজার সার্কেলের ওসি মাজারুল হকের নেতৃত্বে এই বড় ধরনের অভিযান চালানো হয় বলে জানা যায় আবগারি দপ্তর সূত্রে। প্রসঙ্গত বলা যায় যে আবগারি দপ্তর এর বারবার এই ধরনের অভিযানে অনেকটাই সাফল্য এসেছে বলে মনে করছেন এলাকার মানুষ।

এবিষয়ে মানবাজার ডেপুটি এক্সাইজ ক্যালেকটর প্রসেনজিৎ বিশ্বাস জানান, গোপন সূএে খবর পেয়েই এই ধরনের অভিযান চালানো হলো, দুটি থানা এলাকায় প্রায় ১৮০০ লিটার চোলাই সম্পূর্ণভাবে নষ্ট করে দেওয়া হয়েছে, আগামী দিনে এলাকায় এভাবে অবৈধভাবে গড়ে ওঠা সমস্ত চোলাই মদ ভাটি গুলিকে নষ্ট করার জন্য আফগারি দপ্তর থেকে সমস্ত রকম চেষ্টা চালানো হবে।

শেয়ার করুন

You cannot copy content of this page